যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এক দিনের সফরে আগামীকাল নীলফামারী, রংপুর ও লালমনিরহাটে আসছেন। সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী আগামীকাল দুপুর ১২ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসডাল গ্রামের হাজীপাড়ায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করবেন। এরপর তিনি দুপুর ১ টায় রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন। সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একই দিনে বিকাল ৩ টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি বিকাল ৩ টা ৩০ মিনিটে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন প্রতিমন্ত্রী রাত ৮ টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ তাছবীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন