সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তপথে মাদক পাচার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান, সতর্ক টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা দমনে সক্রিয় রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
এরই অংশ হিসেবে, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহলদল। এ সময় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৩০,৩০০ (ত্রিশ হাজার তিনশত) টাকা।
উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন