স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরে গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ২৯ ও ৩০ অক্টোবর জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
তিনি বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই সংকোচ ও ভয় দূরে রেখে নারীদের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট, জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা ও ওবায়দুর রহমান গোল্ডেন। এ ছাড়া ঢাকা থেকে আগত রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান, কাজী আব্দুল হালিম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মামুন চৌধুরী সাংবাদিক এন আই মানিকসহ ও কালবেলা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও স্থানীয় সুধীজন অংশ নেন।
‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়’—এই স্লোগানে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা ও দিনাজপুর সদর উপজেলা সহ ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনে ১৩ উপজেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন