দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার প্রসারে যাত্রা শুরু করেছে রায়হান’স ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড এরাবিক মাদ্রাসা।
আজ শুক্রবার (৩০ অক্টোবর)বিকালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে।
উপজেলার রানীগঞ্জ বাজারের কামদিয়া রোডে আল-মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির পাশে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন হুমায়ুন কবির নয়ন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকার ও সাবেক শিক্ষক মোশাররফ হোসেন।
এছাড়াও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রায়হান কবির সহ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী সীমান্ত হোসেন খান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটির হাসান মোহাম্মদ ওসামা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মিরাজ ইসলাম এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আরবি শিক্ষায় পারদর্শী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইংরেজি ও আরবি শিক্ষার সমন্বিত এ উদ্যোগ রানীগঞ্জ এলাকার শিক্ষাব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা অর্জনে স্থানীয় শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হবে নতুন সুযোগ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন