পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাযা ও দাফন কার্যে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
স্বাধীনতার শত্রু জামাত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ এনে আজ সকাল১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে জেলার মুক্তিযোদ্ধারা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের ব্যানারে বক্তব্য দিতে গিয়ে ইউনিট কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া বলেন একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও শেষকৃত্য নিয়ে এ ধরনের বাধা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নেবে না।
স্বাধীনতা বিরোধীরা বীর মুক্তিযোদ্ধা মালিক পশারির ভূয়া মুক্তিযোদ্ধা বলে মাইকে প্রচার ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনে তীব্র নিন্দা এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সংসদ দিনাজপুর জেলা ইউনিটের কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া, সাবেক কমান্ডার অধ্যাপক সাইফুদ্দিন আক্তার, যুগ্ন কমান্ডার কবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং রফিকুল ইসলাম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন