দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। পাঁচ দশকের স্বাস্থ্যসেবার পথচলা, অর্জন ও মানবিক কার্যক্রমকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাম্ব বোর্ডের চেয়ারম্যান ডা. ক্রিস প্রিঙ্গার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
এ ছাড়া বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি এবং রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ওয়াজেদ আলীসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ল্যাম্বের নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন।
বক্তারা ল্যাম্ব হাসপাতালের দীর্ঘ পাঁচ দশকের পথচলা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন প্রতিষ্ঠানের অতীত অর্জনকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশার কথাও তুলে ধরে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন