দিনাজপুর জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক নাজনূর রহমান মুকুর চৌধুরীর অসুস্থ মায়ের খবর নিলেন হাসপাতালে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।
শনিবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নাজনূর রহমান মুকুর চৌধুরীর অসুস্থ মা ইয়াসমিন জামান ও দিনাজপুর বাসস এর জেলা প্রতিনিধি অসুস্থ রুস্তম আলী মন্ডলের শারীরিক খোঁজ খবর নেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থাপনার ব্যাপারে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শেখ সাদেক আলী, ভাইস প্রিন্সিপাল ডা. সারোয়ার মোর্শেদ,দিনাজপুর মেডিকেল কলেজের পরিচালক ডা.জাহাঙ্গীর কবির দিনাজপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাঃসম্পাদক বক্তিয়ার আহমেদ কচি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন