দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে নতুন কমিটির সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীকের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপিকে শুভেচ্ছা জানান দিনাজপুর ডায়বেটিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৪ সাসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়াকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। মন্ত্রী অধিবেশনে উপস্থিত হলে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন