নীলফামারীতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উম্মে কুলসুম (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে জলঢাকা উপজেলার গোদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শৌলামারি মুন্সিপাড়া এলাকার আলিমুজ্জামানের স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উম্মে কুলসুম ও তার স্বামী একই বিদ্যালয়ে চাকরি করেন। রোববার সকালে তারা মোটরসাইকেলে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ে গোদর বাজার এলাকায় পোঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান৷ সেখানে দুপুরের দিকে উম্মু কুলসুম চিকিৎসাধীন অবস্থায় মরা যান।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা বিষয়টি জেনেছি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন