দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ (২৪ মাস মেয়াদী) নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১ নভেম্বর ২০২৬ ইং রবিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার এবং দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর মোর্শেদ নব নির্বাচিত ১১জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন
কমিশনের সদস্য দিনাজপুর নির্বাচন অফিসার আতাউল হক এবং দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের ১১ সদস্য বিশিষ্ট নির্বাচিত শপথ গ্রহণকৃত সদস্যরা হলেন সভাপতি মোঃ মোকাদ্দেছুর রহমান তুহিন , সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন আলী ,সহ সভাপতি মোঃ খাতির আলী,
সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুর রশিদ,
কোষাধ্যক্ষ মোঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, দপ্তর সম্পাদক পদে মোঃ শাহানুর আলম, নির্বাহী সদস্য তিনজন যথাক্রমে মোঃ ইয়াহিয়া সরকার, মোঃ সাব্বিরুজ্জামান ও শান্তনু কুমার বসাক।
উল্লেখ্য,দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ২৪ শে অক্টোবর ২০২৬ ইং শনিবার দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ৯৫ জন সদস্যের মধ্যে ৭৩জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন