"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়, কাম টু ওয়ার্কের উপ-নির্বাহী পরিচালক রাঊফুন রহমান, MAPinCBR প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল হক প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন