সীমান্ত এলাকায় অপরাধী চক্রের তৎপরতা প্রতিহত করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও পর্যবেক্ষণের মাধ্যমে সন্দেহজনক তৎপরতার ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী পরিচালিত হচ্ছে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান।
এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ০১ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বাশালগাঁও বিওপি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (RC Kuff) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে শুধু উদ্ধার অভিযান নয়, অপরাধী চক্রের গতিবিধি ও তাদের ব্যবহৃত কৌশল শনাক্ত করেও কাজ করছে বিজিবি। সীমান্তের কোথাও সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু মাদক আটক করা নয়, এর সঙ্গে জড়িত চক্রের তৎপরতাও ভেঙে দেওয়া। এ লক্ষ্যে সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন