বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, দিনাজপুর জেলা শাখার অন্তর্ভুক্ত দিনাজপুর বড় মাঠ কার ও মাইক্রোবাস শ্রমিক দলের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে দিনাজপুর মাইক্রোবাস ইস্টার্ন এলাকায় নবগঠিত কমিটির উদ্যোগে মিলনমেলার আয়োজন করা হয়।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বাবু চৌধুরী, মজিবুর রহমান মজিদ ও আবু সাইস মজুমদার আনোয়ার হোসেন খোকন,
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি ও শাহাবুদ্দিন এবং দপ্তর সম্পাদক হাবিবুর রহমান। এ ছাড়াও কমিটিতে বিভিন্ন পদে কার্যকরী সদস্যসহ মোট ৩৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়। শ্রমিকদের ঐক্য, সংগঠনের শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন অতিথিগণ।
পাশাপাশি শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সবার সহযোগিতায় নতুন কমিটিকে সুন্দরভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং নবগঠিত কমিটির সফলতা ও সকল সদস্যের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মিলন মেলার পূর্বে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন