দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ৬০ বছর (হীরক জয়ন্তী) অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ও ৬০ বছর (হীরক জয়ন্তী) উদযাপন কমিটির আহবায়ক মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় ৬০ বছর উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদা, দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (এইচইডি) মোঃ আফসার, প্রকৌশলী মোঃ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান বাচ্চু, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মঞ্জুর মুর্শেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর (হীরক জয়ন্তী) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর ২০২৬।
রেজিস্ট্রেশনের জন্য নিম্নের ওয়েব সাইটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। www.exstudentforum.com
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন