দিনাজপুরের
কাহারোল থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।মঙ্গলবার পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে চৌকিদার ও দফাদারদের দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করা এবং থানা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মরত সকল অফিসার ও ফোর্সকে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল), কাহারোল থানায় কর্মরত অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন