বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করা সাদেক হোসেন খোকা ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জয়ী হওয়ার পর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।
পরবর্তীতে ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের ১৪ মে ক্যান্সারের চিকিৎসার জন্য সপরিবারে নিউইয়র্ক যান তিনি। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাস করে আসছিলেন এই প্রবীণ নেতা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন