দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার ১ম বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার উদ্যোগে এ কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ও সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ। দ্বিতীয় আলোচক ছিলেন রাজশাহী মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচারক মুফতি রশিদ আহমাদ ফারুকী।
দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নূর নবী, দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী, ইমরান কালেকশনের স্বত্তাধিকারী মোঃ আরিফ হোসেন, নুনাইচ মাদ্রাসর সভাপতি ও শহীদ আসাদুল্লাহ আইডিয়াল হাসপাতালের পরিচালক আলহাজ্ব প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, বিশিষ্ট ফল ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ছিলেন দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রহমান কাসেমী, উপদেষ্টা হাফেজ মাওলানা রেজাউল করিম, দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সোনাপীর মাদ্রাসার পরিচালক আফজাল হোসেন, দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা যোবায়ের সাঈদ, উপদেষ্টা মাওলানা আব্দুল কাইয়ূম, মুফতি আব্দুর রউফ, দারুল হিকমাহ মাদরাসার পরিচালক মাওলানা সোহরাব হোসেন, দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার উপদেষ্টা অধ্যক্ষ মুফতী মুহাম্মদ খাইরুজ্জামান, আলামিয়া মাদ্রাসারা প্রধান মোহতামিম মাওলানা নুর আলম, নুনাইচ মাদ্রাসার পরিচালক মাওলানা রাশেদুল ইসলাম, ইমাম প্রশিক্ষক একাডেমীর ধমর্ীয় প্রশিক্ষক মুফতী সাব্বির আহমাদ মাহমুদী, দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাদরাসাতুল হিকমাহ এর পরিচালক মাওলানা মোফাজ্জল হোসেন, দারুল কুরআন ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা শওকত হুসাইন, কাউগা মিফতাহুল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা বেলাল হুসাইন, গোলাপবাড় মাদরাসার পরিচালক মুফথী শোয়াইব আহমাদ, কালুপীর মাদরাসার পরিচারক মাওলানা আবুল কাশেম সরকার প্রমুখ।
কুরআন মাহফিলের আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার উপদেষ্টা ও নিউটাউন মাদরাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শরীফুল ইসলাম। সঞ্চালনে ছিলেন মাওলানা কারী শামসুল ইসলাম, মাওলানা মোঃ সাদেকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, মুফতী হাবিবুল্লাহ বাহার। কুরআন মাহফিলে শত শত মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন