আগামী ২০২৭–২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর পুনর্নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান। অন্যদিকে, রংপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মো. এনামুল হক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রংপুর মহানগর জামায়াতের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ২০২৭–২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে আমিররা নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়।
এ টি এম আজম খান রংপুর নগরীর একটি মাদরাসায় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী। এর আগে তিনি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের জন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন