পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পরিবেশগত শিক্ষা কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরে ২ দিন ব্যাপী সচেতনতামুলক কর্মসূচী সম্পন্ন হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর বাস্তবায়নে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিউচুযাল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় এ সচেতনতামুলক কর্মসুচী অনুষ্ঠিত হয়। সচতেনতামুলক কর্মসুচীতে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দরা অংশ গ্রহন করেন।
২দিন ব্যাপী কর্মসুচীতে উপস্থাপনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর কো-অর্ডিনেটর খলিলুর রহমান ও সিনিয়র রিসার্চ এন্ড পলিসি এসোসিয়েট ডা. ফয়জুন নাহার।
উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনাম, দৈনিক উত্তরবাংলা’র নির্বাহী সম্পাদক ও এসডো এর লোকাল কো-অর্ডিনেটর জিনাত রহমান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্রাঞ্চ ম্যানেজার শাহ মোঃ আবুসালেহ, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মিতা জাহান, এসডো’র প্রজেক্ট এসোসিয়েট নিলুফা ইয়াসমিন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দঁাড়িয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের কারণে ক্যাম্পাসের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং জলাশয়গুলো ভরাট হয়ে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বক্তারা শিক্ষার্থী ও শিক্ষকদের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ, কাচের পাত্র এবং পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, "ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখতে হলে শুধু দুদিনের কর্মসূচিই যথেষ্ট নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগত অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। তরুণেরাই পারে চারপাশের সচেতনতা বাড়িয়ে সমাজ ও পরিবেশ বদলে দিতে।
কর্মসূচিতে শিক্ষক, ছাত্রী, এবং এসডো-এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। এ ছাড়াও প্রজেক্টরের মাধ্যমে ছাত্রীদের প্লাস্টিকমুক্ত রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বিভিন্ন সচেতনতামুলক কর্মসুচী উপস্থাপনা করা হয়।
শেষে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় ক্যাম্পাস চত্বরে থাকা আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখতে অভিযানে নেমে পড়ে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন