"উদ্ভাবনী তারুণ্যের জাগরন - বাংলাদেশের উন্নয়ন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ নভেম্বর-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর সদরের ব্রাক লার্নিং সেন্টারে আর এইচ স্টেপ এর আয়োজনে তারুণ্য মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় ব্রাক লার্নিং সেন্টারের হল রুমে আর এইচ স্টেপ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুল্য মেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও যদি ভালোভাবে থাকতে চাও ও বাঁচতে চাও দেশের জন্য ও সমাজের জন্য করতে চাও তাহলে তোমাকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। তোমরা প্রতিদিন স্কুলে যাবে। ক্লাস হোক বা না হোক স্কুলে যাবে। স্কুলে গিয়ে তোমরা শ্রেণিকক্ষে বসে থাকবে। ক্লাসের শিক্ষককে গিয়ে বলবে স্যার আমরা বসে আছি দয়া করে আমাদের ক্লাসটা নেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন আর এইচ স্টেপ এর নির্বাহী পরিচালক মোঃ আশিকুল ইসলাম।
প্রজেক্টের মাধ্যমে সংস্থার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন আর এইচ স্টেপ'র জয়েন ডিরেক্টর (প্রোগ্রাম) ডাঃ এলভিনা মুস্তারী।
এছাড়াও দিনব্যাপী তারুণ্য মেলার এ অনুষ্ঠানে বিভিন্ন সেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা , জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাগফেরাতুন্নেছা উর্মি,আর এইচ স্টেপ'র পরিচালক ( প্রোগ্রাম) মোঃ মাহবুবুল হক ।
প্যানেল ডিসকাশন বিযয়ে অংশ নেন আর এইচ স্টেপ'র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ( মনিটরিং এন্ড অ্যাডভোকেসি) তৌফিক উল করিম চৌধুরী।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরএইচ স্টেপ দিনাজপুর জেলা কার্যালয়ের একাউন্টস এন্ড এডমিন কাজী মুশফিকুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তৌসিন আহমেদ সোহেল। সহযোগিতায় ছিলেন এনতাফিরা হক ও কাজী রাইয়াদ।
সর্বশেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, ইয়ুথদের স্টরি, আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী এবং ভৈরবীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মহারাজা স্কুল, তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী উচ্চ বিদ্যালয় এবং জুবিলী উচ্চ বিদ্যালয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন