রংপুর কেন্দ্রীয় কারাগারে লেবু মিয়া (৪২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার একরামুল হক।
তিনি বলেন, লেবু মিয়ার বাড়ী নীলফামারী জেলায়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান একরামুল হক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন