দিনাজপুর জেলা আইনজীবী সমিতির মোটরসাইকেল গ্যারেজের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল পৌনে ১০টায় মেঝে ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মােঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো।
উদ্বোধন শেষে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাধারণ সম্পাদক মােঃ তোজাম্মেল হক লিটন। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাতেমী, নির্বাহী কমিটির সদস্য মোঃ সাদেকুর রহমান বিপ্লবসহ আইনজীবী সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন