দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। আলোচনা সভা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মো.আবু হেনা মোস্তফা কামাল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো.মোক্তাদির হোসেন বকুলসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এ ছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী , নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও প্রমুখ। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপরও আলোচনা করেন তাঁরা। আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন