রংপুর বিভাগের প্রায় ৫০০০ জন গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছে বিরলের সাব্বীর হোসেন। ৭ নভেম্বর রাজধানীর তেজগাঁও এর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি'র নিকট হতে তিনি পুরস্কার গ্রহণ করেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম জানান, বাল্যবিবাহ বন্ধ, মাদক কারবারি বন্ধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ নানা কাজে আশাব্যঞ্জক ভূমিকা রাখার জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছে সে। উল্লেখ্য, বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে গত ২০১৯ খ্রিস্টাব্দে মোঃ সাব্বীর হোসেন যোগদান করেন।
মোঃ সাব্বীর হোসেন এর এ সাফল্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তফা জামানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন