জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১২ টায় আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল আ'লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো।
এ সময় তিনি বলেন, কেউ যেন আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে না পারে সে জন্য সব বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশের ছেলেরা বিপ্লবী। তাদের সাহসী নেতৃত্বে এ দেশকে গড়ে তুলতে হবে। আমরা স্বাধীনতাকে ভুলন্ঠিত করতে দেবো না। বিপ্লবী চেতনা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে সমুদ্ধিশালি করতে হবে।
আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু'র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন
আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা।
সভাপতির বক্তব্যে প্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু বলেন, দেশ প্রেম জাগ্রত করতে হবে। বাংলাদেশের মানচিত্র যেন নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন