বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার মঞ্চস্থ হতে যাচ্ছে শৌখিন থিয়েটারের দ্বাদশ প্রযোজনা মনোজ মিত্র রচিত নাটক ‘পালিয়ে বেড়ায়’-এর উদ্বোধনী প্রদর্শনী। এটি শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা। দলের সভাপতি ও নির্দেশক হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় নাটকটিতে রূপচাঁদ নামক এক শেকড়ছেঁড়া ও ভবঘুরে মানুষের মনস্তাত্ত্বিক সংকট এবং বাস্তবতা থেকে পালানোর প্রবৃত্তি ফুটিয়ে তোলা হয়েছে।
সন্ধ্যা ৬টায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রবীণ অভিনেতা ও অনুবাদক খায়রুল আলম সবুজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আইরিন পারভীন লোপা ও তপন হাফিজ। আলোচনা অনুষ্ঠানের সভপতিত্ব করবেন দলের শৌখিন থিয়েটারের সভাপতি ও পালিয়ে বেড়ায় নাটকের নির্দেশক হামিদুর রহমান পাপ্পু। আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটকটির প্রদর্শনী। অভিনয়ে যুক্ত আছেন মো. আলমগীর, দীপু মাহমুদ, আজমিরা কান্তাসহ একদল প্রতিভাবান শিল্পী।
নাটকের কেন্দ্রীয় চরিত্র রূপচাঁদের বিচিত্র জীবনযাত্রার আড়ালে নাটকটি তুলে ধরে মানুষের চিরন্তন মনস্তাত্ত্বিক সংকট এবং বাস্তবতা থেকে পালানোর প্রবণতার এক গভীর জীবনদর্শন। জীবনের দায় ও বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে দ্বিধাগ্রস্ত প্রতিটি মানুষেরই এক প্রতীকী আখ্যান ‘পালিয়ে বেড়ায়’।
সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন