"দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবিবার সকাল দশটায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট
মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর , দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল ।
আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মূর্শেদ সুমনের উপস্থাপনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ও এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি মোঃ নুরুল হুদা, আইডিইবির সহ সভাপতি প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু ,সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, ও মোঃ শহিদুল,ইসলাম,
আইডিইবির মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা প্রমুখ।
আলোচনা শেষে বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এরপর বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুরের সরকারি ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন