দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১২ টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই র্যালি করেন তারা।
র্যালি শেষে বক্তারা ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলামসহ অনেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন