দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু, স্বাভাবিক হচ্ছে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটির কারণে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। এক দিনের বিরতি শেষে রোববার থেকে যথারীতি বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে।
তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ছুটির দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন