দিনাজপুরের বীরগঞ্জে সিদ্দিক কম্পিউটার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) অধীনে ‘উদ্যোক্তা জব সার্কেল ফোর’ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ জনের মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন প্রশিক্ষণার্থীকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা।
উল্লেখ্য, NSDA- এটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং দক্ষতার স্বীকৃতি ও সনদায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
সিদ্দিক কম্পিউটার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক আবু বকর সিদ্দিকের পরিচালনায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।
বীরগঞ্জে দক্ষ জনশক্তি তৈরি ও উদ্যোক্তা বিকাশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন