এখনো শীত আসেনি, চলছে কার্তিক মাস। এর মধ্যেই হলুদ পোশাকে বসন্তের আবহ ছড়িয়ে সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালকা সাজ, মিষ্টি হাসি আর হাতে ফুল নিয়ে তোলা ছবিগুলোতে ধরা দিয়েছেন স্নিগ্ধ রূপে। তার ছবি দেখে মুগ্ধ ভক্তরাও মন্তব্যের ঘরে জানিয়েছেন ভালো লাগার কথা।
একটি ছবিতে হলুদ পোশাকে আঙুল মুখের কাছে রেখে হাসতে দেখা যায় তটিনীকে। অন্য একটি ছবিতে তার স্নিগ্ধ হাসি নজর কেড়েছে ভক্তদের। একজন লিখেছেন, তটিনীর হাসিতে যেন মুক্তা ঝরে। আরেকটি ছবিতে উড়ন্ত আঁচলে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। হাতে ফুল নিয়ে তোলা ছবিটিও প্রশংসা পেয়েছে। ফুলটি কাকে দেবেন, সে বিষয়ে কিছু জানাননি তটিনী। তবে এক ভক্তের মন্তব্য, ফুল যেন তার হাতেই শোভা পায়।
লাজুক ভঙ্গিতে তোলা আরেকটি ছবির নিচে এক ভক্ত লিখেছেন, ওহে হলদে পরি। অন্য একটি ছবিতে চুল দুই পাশে ছড়িয়ে কানের পাশে ফুল গুঁজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তটিনী। সেই ছবিতে এক ভক্তের মন্তব্য, তুমি আমার প্রথম ভালোবাসা। ছবিগুলো কোনো নাটকের শুটিংয়ের ফাঁকে তোলা কি না, তা জানাননি অভিনেত্রী। তবে ভক্তদের কেউ কেউ ধারণা করছেন, গায়ে হলুদের দৃশ্যের জন্যই এমন সাজে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন