রংপুরের পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি এলাকার চৌকিদারের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পীরগাছার কান্দিনার চর এলাকার আবদুল কাদেরের ছেলে মো. জিয়াউর রহমান (৪০) এবং কিসামত সেচাকান্দি এলাকার হাফিজুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৫)।
পুলিশ সুপার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. জাবেদ আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল এবং একটি পুরোনো স্যামসাং বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রুহুল আমিন বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও পারুল ইউনিয়নের পারুল গ্রামে প্রতিদিন সন্ধ্যার পরে জুয়ার আসর ও মাদকের হাট বসলেও বরাবরই নীরব পীরগাছা থানা পুলিশ।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি জহুরুল হক বলেন, গ্রেপ্তার দুজনকে জব্দ করা আলামতসহ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন