মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ দিনাজপুর এর আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষ্যে ৮ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের সুইহারী নয়নপুরস্থ ফ্রেন্ডস স্কোয়ার রেস্তোরায় সেবার মান উন্নয়ন রাখা বিষয়ের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট কল্যান পরিষদ দিনাজপুরের সভাপতি মোঃ বেলাল হোসেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ গোলাম রসুল রাখি। এসময় তিনি বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় রেডিওগ্রাফি প্রযুক্তির অবদান অপরিসীম। রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ প্রতিটি ধাপে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তঁাদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ব রেডিওগ্রাফি দিবসে দিনাজপুরের সকল মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি)-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিরাপদ, মানসম্মত ও আধুনিক ইমেজিং সেবা নিশ্চিত হোক সবার অঙ্গীকার।
সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ দিনাজপুরের সাধারন সম্পাদক আল মামুন। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মমিনুল হক মমিন, জাকারিয়া শাহ, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ খাদেমুল ইসলাম, দুলাল হোসেন প্রমুখ। এসময় সকল টেকনোলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ দিনাজপুর এর দপ্তর সম্পাদক শাহরিয়ার রহমান চৌধুরী নাহিদ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন