হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বোচ্চ কর্তৃপক্ষ রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র সভাপতিত্বে সকাল ১১ ঘটিকায় ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত সদস্যদের মধ্যে হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আবদুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর প্রফেসর ড. মো. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ছালেহ আহাম্মদ খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর চেয়ারম্যান প্রফেসর শামীম আরা চৌধুরী, হাবিপ্রবির ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান, দিনাজপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা. সেখ সাদেক আলী এবং দিনাজপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. এনামউল্যা বিজ্ঞ রিজেন্ট বোর্ড সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন এবং হাবিপ্রবির উন্নয়ন ও অগ্রযাত্রায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সুচিন্তিত মতামত প্রদানের অনুরোধ জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন