মঙ্গলবার সকালে কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে দীপশিখা পরিচালিত, সিডিডি এর সহযোগিতায এবং লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে ‘ম্যাপইন সিবিআর’ প্রকল্পের আওতায় প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী শিশু, যুবা, ইমপ্যাক্ট গ্রুপ ও কেয়ারগীভার, স্থানীয় জনপ্রতিনিধিদের সমš^য়ে কাহারোল উপজেলা প্রাঙ্গনে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়|
শিশু ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও ˆবষম্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখার উদ্দেশ্যে এ ক্যাম্পেইনের আয়োজন| বিভিন্ন ফেস্টুন, স্লোগান, প্লেকার্ড ও ব্যানার সহ উপজেলা চত্তরে র্যালি করা হয়| র্যালি শেষে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আনিছুর রহমান বলেন,বর্তমান প্রক্ষাপটে সামাজিক ঐক্যজোট ও অভিভাবকের সচেতনতাই পারে শিশু ও নারী নির্যাতনার হার কমাতে | সেই সাথে সকল ডিজিটাল মিডিয়াকে এই বিষয়ে আরও সচেতনতামূলক প্রচারনার জন্যে আহ্ববান জানান| দীপশিখা প্রকল্প সমš^য়কারী হিমাংশু দেব দত্ত রায় বলেন, “অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী যুবরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম| শিশু ও নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে| সচেতনতামূলক ক্যাম্পেইনটি প্রতিবন্ধী যুবদের জন্য সামাজিক উন্নয়ন ও অ্যাডভোকেসিতে সক্রিয় অংশগ্রহণের একটি অর্থবহ প্ল্যাটফর্ম ˆতরি করবে| আলোচনা শেষে প্রতিবন্ধী শিশু, যুবা, ইমপেক্ট গ্রুপ ও তাদের কেয়ারগীভারদের সমš^য়ে একটি স্মারকলিপি কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম বরাবর প্রদান করা হয়| ইউএনও সকল শিশু ও যুবাদের সাথে কুশল বিনিময় শেষে সকলের উদ্দেশ্যে বলেন, “শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে| প্রান্তিক পর্যায়ে এ রকম কার্যক্রম চলমান রাখা ও অভিভাবকগণকে আরও বেশী সচেতন হবার নির্দেশনা দেন| তিনি আরও বলেন, নিরাপদ সমাজ নির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে| স্থানীয় প্রশাসন ও কমিউনিটির যৌথ উদ্যোগে শিশু, ও নারী সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এমন কার্যক্রমগুলি আরও কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে দেবার আহ্ববান জানান|