দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার নিবাসী মরহুম সৈয়দ আনোয়ারুল ইসলাম এর সহধর্মিনী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক তিস্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ ইমরুল কায়েস রুপম এর মাতা সৈয়দা লাবিবাতুন নেছার নামাজে জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে।
৯ নভেম্বর -২০২৬ সোমবার বাদ মাগরিব দিনাজপুর শহরের স্টেশন জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে ফরিদপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার নামাজের জানাজা ও দাফন কার্যে মরহুমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব, শুভাকাঙ্ক্ষী, পাড়া-প্রতিবেশী,জাগপা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
৯ নভেম্বর ২০২৬ সোমবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২কন্যা, নাতি-নাতনী, বহু গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, সাংবাদিক রুপমের মমতাময়ী মাতা সৈয়দা লাবিবাতুন নেছা পৌরসভার ১ নং ওয়ার্ডের লালবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক শিক্ষিকা হিসাবে আন্তরিকতা ও সততা দিয়ে দায়িত্ব পালন করেছেন।
মরহুমার জানাজা নামাজ পূর্বে আগত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি ডঃ মুহাদ্দিস এনামুল হক ও মরহুমার বড় ছেলে সৈয়দ ইমরুল কায়েস রুপম।
এদিকে সাংবাদিক রুপমের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও গভীর দুঃখ ও শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন