রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত অবসানের লক্ষ্যে চলা কূটনৈতিক প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি দেখছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চলমান ত্রিমুখী শান্তি আলোচনা নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা জানান।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধের বিষয়ে জোরালো ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন এবং রাশিয়া—এই বিষয়ে আবুধাবিতে আমাদের খুব ভালো আলোচনা চলছে। আমরাও এর সঙ্গে যুক্ত আছি, কারণ আমি চাই মানুষ মারা যাওয়া বন্ধ হোক এবং রক্তপাত থামুক।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রিমুখী শান্তি আলোচনার নতুন রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে থেকেই আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের উপস্থিতি এবং মার্কিন মধ্যস্থতায় এই শান্তি প্রক্রিয়াকে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন