দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা আদিবাসীপাড়ায় শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সনকা আদিবাসীপাড়া শ্মশান রক্ষাকালী কমিটির আয়োজনে এবং ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর সার্বিক সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত, বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবু ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম শরিফ সহ এলাকার গণ্যমান্য স্থানীয় অতিথিবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন