রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা ও চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি
বুধবার (১১নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়া দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দারুসসালাম থানার ওসি দুলাল হোসেন জানান, দুই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন