জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এ পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও থাকছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিয়া বানু এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা যেসব মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেগুলো হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।
উল্লেখিত আট মডেলের ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘোষিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সূচি অনুযায়ী, আগামী ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন