দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন গীতিকার কবির বকুল।
কবির বকুল জানান, রাজকুমারী নামের গানটি লিখেছেন তিনি। দ্বৈত এ গানে কণ্ঠ দিয়েছেন বিশ্বজিৎ-কনকচাঁপা। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। কনকচাঁপা গানটিতে কণ্ঠ দেওয়ার মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন বকুল।
তিনি জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেন কুমার বিশ্বজিৎ। অন্যদিকে গানটিতে কনকচাঁপা কণ্ঠ দেন গত ৪ নভেম্বর।
দীর্ঘ ৯ বছর পর সিনেমার গানে কণ্ঠ দিলেন কনকচাঁপা। সবশেষ তিনি প্লেব্যাক করেন ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায়। ২০১৮ সালের কথা। অন্যদিকে কুমার বিশ্বজিৎ অনেকদিন ধরে দেশের বাইরে। অবশেষে প্লেব্যাকের মাধ্যমে বিরতি ভাঙলেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন