বাংলাদেশের সাত, শ্রীলংকার ১০- দুই দলের একাদশে ২২ জনের মধ্যে প্রবাসী ফুটবলার ছিলেন ১৭ জন। দেশের বাইরে জন্ম বা বেড়ে ওঠা ফুটবলারা বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের শিরোনাম ছিলেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের দ্বৈরথে মাঠেও সেটা অনুদিত হলো।
নবম মিনিটে প্রথম গোল করলেন বাংলাদেশের কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোম, নেপথ্য ভূমিকা রাখেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। ৪৫তম মিনিটে হামজা চৌধুরী স্কোরলাইন ২-০ করেন। বিরতির পর ফাহান আলী করলেন অনিন্দ্য সুন্দর এক গোল। তাতে বাংলাদেশ বসে ম্যাচের চালকের আসেন। ৫২তম মিনিটে করা গোলের আগে প্রতিপক্ষের বক্সে তিনজনকে কাটান ১৯ বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ ৩-০ গোলে লিড নেওয়ার পর কানাডা প্রবাসী মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানী জোরালো প্রচেষ্টা চালিয়েছিলেন, যদিও শ্রীলংকার গোলরক্ষক সুজন পেরেরা ঝাঁপিয়ে তা রুখে দিয়েছেন।
প্রবাসীদের প্রভাব ফুটিয়ে তোলার সুযোগ এসেছিল বিরতির পর বদলি হিসেবে নামা জাপান প্রবাসী সুকি ইতোফুসার সামনে। ডান ও বাম দিক থেকে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড দুই প্রচেষ্টায় জোরালো শটও নিয়েছিলেন, দুটিই ফিরিয়ে দিয়েছেন শ্রীলংকার গোলরক্ষক সুজন পেরেরা। ৮৭তম মিনিটে রাকিব হোসেন দারুণ চিপ থেকে গোল করে পুরো মঞ্চটা প্রবাসীদের হতে দিলেন না। পাল্টা আক্রমণ থেকে করা এই গোলে বাংলাদেশ স্কোরলাইন ৪-০ করে ফেলে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন