সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে টিসিবির নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।টিসিবি’র ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এর ৬(ঝ) ধারার ৩ নম্বর ক্লজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। সে রিটের শুনানি শেষে হাইকোর্ট পাবনা অঞ্চলে নতুন টিসিবি ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন। আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
আজকের এই আদেশের ফলে গত ৬ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন টিসিবি ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন