দিনাজপুর
সদর থানাধীন মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
বৃহস্পতিবার পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বিদ্যালয়ের সকালের সমাবেশে (অ্যাসেম্বলি) উপস্থিত থেকে শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন।
পরবর্তীতে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ মাসউদ আলম, প্রধান শিক্ষক, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়, দিনাজপুরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন