দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু।
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণৎথেকে সৃষ্ট আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে এক কৃষকের বসতঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক শরিফুলের পরিবার ।
খবর পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু।
তাৎক্ষণিক নগদ অর্থ, শুকনা খাবার ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে শরিফুলের বসতবাড়ি, ১৫ বস্তা সার, একটি গবাদিপশু ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন