ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ‘ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই” এ প্রতিপাদ্যে শনিবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে পশ্চিম চৌরাস্তায় এসে মিলিত হয়।
সেখানে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায়া আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, অ্যাডভোকেট একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ফেরদৌসী বেগম প্রমূখ।
পরে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের ডায়বেটিস রোগ বিষয়ে জন সচেতনতা বাড়াতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন