দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘর মেরামতের জন্য দুই বান টিন সহযোগিতা করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন