দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভৈরবীর উদ্যোগে বাংলাদেশ ধ্রুব পরিষদ কর্তৃক দেয়া সনদপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উত্তর জনপথ, নদী আর মাঠের দেশ, সবুজ ধানের শীষে -যেখানে বাতাস লেখে ভালোবাসার আবেশ, এসনি এক শেকড়ের সন্ধানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ভৈরবী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের আয়োজনে প্রতি বছরের মত এবারও পরীক্ষায় উত্তীর্ণ সঙ্গীত শিক্ষার্থীদের মাঝে ধ্রুব পরিষদ বাংলাদেশ এর সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ভৈরবীর সভাপতি বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুনীল মজুমদারের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, ধ্রুব পরিষদ উত্তর পশ্চিমাঞ্চল দিনাজপুর এর সভাপতি বিমান দাস, বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সনদপত্র বিতণ শেষে গীতি নাট্যঃ শেকড়ের সন্ধ্যানে অনুষ্ঠানের পরিচালনা করেন দুলাল বসাক। গ্রন্থনা হিসেবে ছিলেন ভৈরবীর সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত এবং উপস্থাপনা ও সহযোগকারী ভূমিকায় ছিলেন মারজিয়া খানম মৌ। বক্তারা বলেন, ভাওয়াইয়া কেবল একটি গান নয়, এটি আমাদের শেকড়, আমাদের পরিচয়, আমাদের উত্তরবঙ্গের মানুষদের প্রাণের ভাষা। জীবন সংগ্রামের এক অন্যন্য সুরের নাম হলো ভাওয়াইয়া গান। এছাড়া নানী-নাতীর মিষ্টি খুনসুটি, মাছ ধরার আনন্দ, কৃষকের সোনালী স্বপ্ন, নবান্যের উৎসব ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মো: মামুনুর রশিদ
দিনাজপুর
০১৭৪১৭০৩০১০
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন