ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে দিনাজপুরে ১৫০ জন তরুণ- উদ্যোক্তাদের উন্নয়নে ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পর দিনাজপুর প্রেসক্লাবে ২৬টি সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা তঁাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন পরিকল্পনা এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার বিষয়গুলো বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখী গোপাল দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন স্যাম মহিউদ্দিন মঈন।
অনুষ্ঠানে অতিথি ও পিচিং সেশনের বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মন্জুর মোর্শেদ সুমন,কম্প্রিহেনসিভ কনস্ট্রাকশনের সি ইউ ইঞ্জিনিয়ার রেজা হক,দিনাজপুর বিসিক এর প্রমোশন কর্মকর্তা ইমরান আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ গোলাম নবী দুলাল, জেরা নাগরিক প্লাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, ঝুট ওয়াল্ড 'র সিও ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা শিউলি আক্তার জুতি, খানসামা টিটিসির প্রশিক্ষক আরিফা খাতুন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নেটওয়ার্কের চেয়ারম্যান মকিদ হায়দার শিপন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার শাহেদুল্লাহ আলিম, ডেমোক্রেসি ওয়াক্তের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর আব্দুস সেলিম।
বিচারক প্যানেল অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, উদ্ভাবনী সক্ষমতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা এবং উদ্যোগগুলোর বাস্তবায়নযোগ্যতা মূল্যায়ন করেন। পাশাপাশি তঁারা তরুণদের ব্যবসায়িক ধারণাগুলোকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এই আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব সবুজ ব্যবসায়িক ধারণায় রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে কেন্দ্র করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, তরুণদের উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বিকাশ, উদ্ভাবনী চিন্তার চর্চা এবং ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন