দিনাজপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে পাহাড়পুর জেলা জামায়াত কার্যালয়ে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ড. মুহাদ্দিস এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ নুরুল্লাহ সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মহাদ্দিস ড. এনামুল হক
জামায়াত কর্মীদের ইসলামী জীবন ব্যবস্থা বির্নিমানে জনকল্যাণমুলক কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন